ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নুরুল হকের মাথা-মুখের আঘাত, বিদেশি চিকিৎসা অনিবার্য
নিজস্ব প্রতিবেদক:গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের গুরুতর শারীরিক অবস্থার ঝুঁকি বিবেচনায় তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “নুরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে পরবর্তীতে স্থায়ী জটিলতার সম্ভাবনা রয়েছে। তার মাথা ও মুখে আঘাতের কারণে দুই চোখ এবং নাকের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি সেনসিটিভ স্থান। এই অবস্থায় উন্নত চিকিৎসা না হলে স্থায়ী ক্ষতি তৈরি হতে পারে।”
রাশেদ খান আরও বলেন, “বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আমাদের আস্থা আছে। তবে নানা কারণে দেশে নুরুল হক নুরের চিকিৎসায় নিরাপত্তার ঝুঁকি রয়েছে। তাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে। কিন্তু কীভাবে আঘাত করা হয়েছে তা দেশের মানুষ দেখেছেন। এ হামলার পেছনে কোনো বড় পরিকল্পনা না থাকলে এমন আঘাতের কথা নয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, নুরের মাথার হাড়, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। যদিও আপাতত তিনি স্থিতিশীল, তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি