ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
কোম্পানির পরিচালকের সোয়া ২ লাখ শেয়ার কেনার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ইতিবাচক সাড়া ফেলতে পারে এমন এক পদক্ষেপ নিয়েছেন সিটি ব্যাংকের পরিচালক মো. হোসেন খালেদ। তিনি কোম্পানিটির কিছু শেয়ার কিনতে যাচ্ছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, হোসেন খালেদ মোট ২ লাখ ২৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এই শেয়ারগুলো পাবলিক মার্কেট থেকে সংগ্রহ করা হবে তিনি জানিয়েছেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ফলে শেয়ারবাজারে কোম্পানির অবস্থান ও লেনদেনের গতি কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।
একই সঙ্গে এই উদ্যোগকে বিনিয়োগকারীরা একটি আস্থার বার্তা হিসেবে দেখছেন। পরিচালক নিজেই শেয়ার কেনার সিদ্ধান্ত নেওয়ায়, কোম্পানিটির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তবে সতর্কতাও আছে। বাজার বিশেষজ্ঞদের মতে, এটি কোম্পানির প্রতি আস্থার ইঙ্গিত দিলেও, বাজার পরিস্থিতি ও অন্যান্য আর্থিক সূচক বিবেচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত।
শেয়ার ক্রয়ের এ ঘোষণা ইতিমধ্যেই বিনিয়োগকারীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, এটি কোম্পানির প্রতি আস্থার প্রতিফলন, আবার কেউ কেউ মনে করছেন বাজারে অস্থিরতার মধ্যেও ইতিবাচক সিগন্যাল তৈরি করার কৌশল। আবার অনেকে বলছেন, বড় মূলধনী কোম্পানির ২ লাখ ২৫ হাজার শেয়ার কেনার ঘোষণা ‘সাগরে ঢিল মারার শামিল’।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত