ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
গ্যাসের অভাবে ২০ গুণ লোকসানে আরএকে সিরামিকস
গ্যাস সংকটের কারণে উৎপাদন কমে যাওয়ায় আরএকে সিরামিকস (বাংলাদেশ) চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে বড় লোকসানের মুখে পড়েছে। এই তিন মাসে কোম্পানিটির লোকসান হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ গুণ বেশি।
কোম্পানি সূত্র জানিয়েছে, উৎপাদন অর্ধেকে নেমে এলেও পরিচালন ব্যয় আগের মতোই বেশি ছিল। যার ফলে লোকসানের পরিমাণ অনেক বেড়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে আরএকে সিরামিকসের রাজস্ব ২.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১০০ কোটি টাকায়। এই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছে ২১ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে তারা লাভ করেছিল ৩ কোটি ৬৭ লাখ টাকা। ডলার সংকটের কারণে কাঁচামাল আমদানি ব্যাহত হওয়াও উৎপাদন হ্রাসের একটি বড় কারণ বলে জানান কোম্পানিটির সচিব।
তবে আশার কথা হলো, গ্যাসের সরবরাহ বাড়ায় চলতি মাস থেকে কোম্পানিটি আবারও পূর্ণ উৎপাদনে ফিরে এসেছে।
খারাপ পারফরম্যান্স সত্ত্বেও, গত বছরের ডিসেম্বরে শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডবিতরণ সম্পন্ন করায় কোম্পানিটিকে 'জাঙ্ক স্টক' থেকে 'এ' ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে আরএকে সিরামিকস ৯০ কোটি ৫০ লাখ টাকা লাভ করেছিল। কিন্তু ২০২৩ সাল থেকে এর বার্ষিক আয় কমতে শুরু করে। ২০২৩ সালে তাদের বার্ষিক আয় ছিল ৬১ কোটি ৮০ লাখ টাকা, যা পরের বছর ২ কোটি ৭০ লাখ টাকায় নেমে আসে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি