ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৪ বছর পর খুলছে ডাকসুর বন্ধ দুয়ার
ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ ও নির্বাচনের রোডম্যাপ তৈরির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে প্রশাসন।
আগামী বছরের জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারে ডাকসু নির্বাচন। এর ফলে ৪ বছর অচল থাকার পর ২০২৫ সালে নির্বাচনের মাধ্যমে সচল হচ্ছে ডাকসু।
রোববার (০৮ ডিসেম্বর) বিকেলে প্রক্টর অফিসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আমাদের পরিকল্পনা আছে জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার। ডাকসু হলে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসতে পারেন। আলোচনা করতে পারেন। আমরাও চাই সেটি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমেও ভূমিকা রাখতে পারেন।
তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্ররাজনীতির প্রকৃতি কেমন হবে তা নিয়েও কাজ করছে এ কমিটি। কমিটির সদস্যরা বিভিন্ন মহলের সাথে বসে তাদের পরামর্শ ও দাবি শুনছেন। সে আলোকে আগামী ১০ ডিসেম্বর ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন এই কমিটি।
এর আগে দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালের মার্চে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু। এ কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালের মার্চে। এরপর করোনা এবং প্রশাসনের অনীহার কারণে ৪ বছর ধরে বন্ধ ছিল ডাকসুর দুয়ার।
এদিকে, গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের পক্ষ থেকে ডাকসু ফের চালুর দাবি জানানো হয়। এ নিয়ে ক্যাম্পাসে কর্মসূচিও পালন করা হয়েছে।
সর্বশেষ গত বুধবার (৪ ডিসেম্বর) ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন নিয়ে সিদ্ধান্তে পৌঁছান নেতারা। এতে ২০২৫ সালের জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে ঐক্যে পৌঁছেছে বলে ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল।
ছাত্রসংসদ নির্বাচনের কথা জানিয়ে এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আজকের সভায় আমরা একমত হয়েছি, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ডাকসুসহ সারা দেশে ছাত্র সংসদ শুরু হয়ে যাক। কারণ মার্চ মাসে রোজা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?