ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সপ্তাহের ব্যবধানে জেড শেয়ারের সর্বনাশ
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪–২৮ আগস্ট) দেখা গেছে এক অনন্য নজির। দরপতনের শীর্ষ ১০ কোম্পানির সবগুলোই ছিল জেড ক্যাটাগরির, যা বাজারে জেড শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের নেতিবাচক পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তুলেছে।
সপ্তাহজুড়ে দরপতনের তালিকায় থাকা কোম্পানিগুলো হলো—ফাস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, প্রাইম ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), পিপলস লিজিং, জিএসপি ফাইন্যান্স, গ্লোবাল ব্যাংক এবং সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ।
এর মধ্যে সর্বাধিক দর হারিয়েছে প্রিমিয়ার লিজিং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারমূল্য কমেছে ৩৮ শতাংশ। ফাস ফাইন্যান্সের দর কমেছে ৩৩.৩৩ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্সের দর নেমে গেছে ৩১.০৩ শতাংশ।
এছাড়া, ইন্টারন্যাশনাল লিজিংয়ের দরপতন হয়েছে ২৬.৯২ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৬.৩২ শতাংশ এবং বিআইএফসির ২৫.৪৫ শতাংশ। পিপলস লিজিংয়ের দর কমেছে ২১.০৫ শতাংশ।
একই সময়ে জিএসপি ফাইন্যান্সের শেয়ারমূল্য নেমেছে ১৮.৬০ শতাংশ, গ্লোবাল ব্যাংকের ১৪.৫১ শতাংশ এবং সুহ্নদ ইন্ডাষ্ট্রিজের ১৪.৪৯ শতাংশ।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, জেড ক্যাটাগরির কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই আর্থিক সংকট ও পরিচালনাগত দুর্বলতায় ভুগছে। সপ্তাহজুড়ে তাদের শেয়ারের দরপতন বাজারের সামগ্রিক আস্থাহীনতাকেও প্রতিফলিত করছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)