ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
তামিমকে বাঁচানো সেই ডালিম জার্মানিতে, পেয়েছেন কোচ হওয়ার প্রস্তাবও
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রাক্তন ছাত্র ইয়াকুব চৌধুরি ডালিম ২০১১ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেইনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরের বছর প্রিমিয়ার লিগে গাজী ট্যাংকের (বর্তমানে লিজেন্ড অব রুপগঞ্জ) হয়ে প্রথমবার ট্রেইনারের দায়িত্ব পালন করেন তিনি। তখনো দেশের ক্লাব ক্রিকেটে ট্রেইনার প্রথা তেমন প্রচলিত ছিল না। সেদিক থেকে পথপ্রদর্শকের ভূমিকায় ছিলেন ডালিম।
২০১৩ সালে তিনি যোগ দেন মোহামেডানে এবং এখনও সেই ক্লাবের সঙ্গেই কাজ করছেন। তবে চলতি বছরের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে এক ভিন্ন কারণে আলোচনায় আসেন তিনি। মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল তখন প্রায় ২২ মিনিট ধরে সিপিআর দিয়ে জীবন বাঁচান ডালিম।
বর্তমানে উন্নত প্রশিক্ষণের জন্য তিনি অবস্থান করছেন জার্মানিতে। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনের ওপর একটি স্কলারশিপ নিয়ে গেছেন সেখানে। ডালিম জানান, এই কোর্সে অংশ নেওয়া তার ব্যক্তিগত উদ্যোগে হলেও বিসিবিকে অনুরোধ করেছেন প্রশিক্ষণকালীন সময়ে যেন তার বেতন বহাল থাকে।
প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘প্রথম তিন মাস অনলাইনে কোর্স করেছি যা মে মাস থেকে শুরু হয়। এরপর আগস্টে জার্মানিতে এসেছি। ২ আগস্ট থেকে সরাসরি ক্লাস শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। পরে ডিসেম্বরের শেষ পর্যন্ত অনলাইনে কোর্স চলবে।’
খেলোয়াড়দের ইনজুরি, পুনর্বাসন এবং পারফরম্যান্স ধরে রাখার নানা দিক নিয়েই এই কোর্সে বিস্তারিত শিখছেন বলে জানান তিনি, ‘আমরা বিসিবির স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচরা আগে কখনো এমন পড়াশোনার সুযোগ পাইনি। এখানে এসে বায়োমেকানিক্স, ফিজিওলজি, ইনজুরি রিকভারি সবকিছু অনেক গভীরভাবে জানতে পারছি।’
জাতীয় দলের সঙ্গে দীর্ঘ সময় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন ডালিম, ‘স্পোর্টস মেডিসিন অনেক গুরুত্বপূর্ণ। উন্নতির জায়গা অনেক। ভবিষ্যতে জাতীয় দলের হয়েই দীর্ঘ সময় কাজ করতে চাই। যদিও আর্থিক দিকটা একটি বড় চ্যালেঞ্জ তবে আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।’
এরই মধ্যে বিদেশি ক্লাব এবং একটি জাতীয় দল থেকেও প্রস্তাব পেয়েছেন এই বাংলাদেশি ট্রেইনার, ‘নিজেকে আন্তর্জাতিক মানের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে গড়ে তুলতে চাই। ইতোমধ্যে মালয়েশিয়া ক্রিকেট থেকে কোচ হওয়ার অফার পেয়েছি। জার্মানিতেও কয়েকটি ক্লাবের সঙ্গে কথা চলছে। কোর্স শেষ হলে ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও অফার আসবে বলে আশা করছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস