ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
থেমে গেল কনফিডেন্স সিমেন্টের ১০০ কোটি টাকার রাইট শেয়ার স্বপ্ন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব পুনর্বিবেচনা করতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে ২৯ জুলাই কমিশন প্রস্তাবটি বাতিল করেছিল। পরবর্তী সময়ে কোম্পানিটি চিঠি দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানালেও বিএসইসি তাতে সাড়া দেয়নি। বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইটস ইস্যু) বিধিমালা, ২০০৬ অনুসারে বাতিল হওয়া প্রস্তাব পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। ফলে কনফিডেন্স সিমেন্টের আবেদন কমিশনের পক্ষে গ্রহণযোগ্য নয়।
মূলধন বৃদ্ধি করতে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি ৬২ লাখ টাকার বেশি অর্থ উত্তোলনের পরিকল্পনা করেছিল কোম্পানিটি। তবে নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তে সেই উদ্যোগ আর বাস্তবায়ন সম্ভব হলো না।
সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৬৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮ টাকা ৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। জানুয়ারি-মার্চ প্রান্তিকে ইপিএস হয়েছে ২ টাকা ৮৮ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা। এ সময় শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৪৪ পয়সা।
২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৭৩ পয়সা, আগের বছর যা ছিল ৩ টাকা ১৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে এনএভিপিএস দাঁড়ায় ৭৪ টাকা ৭৫ পয়সা। তার আগে ২০২২-২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল কনফিডেন্স সিমেন্ট। সে সময় ইপিএস হয় ৩ টাকা ৩১ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৩৬ পয়সা।
১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভে রয়েছে প্রায় ৪৯৩ কোটি টাকা। মোট শেয়ারের সংখ্যা ৮ কোটি ৬২ লাখের বেশি, যার মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৩০.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৬.৮০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে বাকি ৩২.৮৬ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)