ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পদ্মা ইসলামী লাইফ
৩৯ কোটি মূলধনী কোম্পানির তহবিল ঘাটতি ৩০৮ কোটি টাকা
শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। বিপরীতে কোম্পানিটির জীবনবিমা তহবিলে ঘাটতি দাঁড়িয়েছে ৩০৭ কোটি ৭১ লাখ টাকা। অথচ কোম্পানিটির মোট সম্পদ রয়েছে ২৫২ কোটি ৮৭ লাখ টাকা। সর্বশেষ প্রকাশিত প্রান্তিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন সময়ে জীবনবিমা তহবিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৩০৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। এর আগের প্রান্তিকে এ ঘাটতি ছিল ৩০১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে তহবিল ঘাটতি বেড়েছে আরও ৬ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকা।
২০২৪ সালের একই সময়ে কোম্পানির ঘাটতি ছিল ২৭২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে ৩৫ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা।
এ বিষয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নূর মোহম্মদ ভুঁইয়া বলেন, “বর্তমান পরিস্থিতিতে ব্যবসা কমে যাওয়ায় তহবিল ঘাটতি ক্রমেই বাড়ছে।”
বিমা বিশেষজ্ঞরা মনে করেন, জীবনবিমা তহবিল (লাইফ ফান্ড) হলো বিমা কোম্পানির আর্থিক ভিত্তি। গ্রাহকের প্রিমিয়াম, সেই প্রিমিয়াম থেকে অর্জিত বিনিয়োগ আয় ও অন্যান্য আয়ের সমন্বয়ে এই ফান্ড গড়ে ওঠে। এর মাধ্যমেই বিমাকারীদের ভবিষ্যৎ দায় যেমন— মৃত্যুদাবি, মেয়াদপূর্তি দাবি ও বোনাস প্রদানের মতো দায়িত্ব পালন করা হয়। ফলে তহবিলের ঘাটতি কোনো কোম্পানির আর্থিক স্থিতিশীলতার জন্য বড় সংকেত।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি