ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের শুল্ক ধাক্কায় ভারতের শেয়ারবাজারে আতঙ্ক
ভারতের শেয়ারবাজার বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকেই বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, ফলে মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এই শুল্ক ভারত রাশিয়া থেকে তেল কেনার ‘সাজা’ হিসেবে আরোপ করা হয়েছে।
দিনের শুরুতেই বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচক ৫০৮ পয়েন্ট কমে ৮০ হাজার ২৭৮ পয়েন্টে নেমে আসে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি সূচকও ১৫৭ পয়েন্ট পতিত হয়ে ২৪ হাজার ৫৫৪-এ দাঁড়িয়েছে।
বাজারে পতনের মধ্যেই হেভিওয়েট কোম্পানিগুলোর শেয়ার সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে। এই তালিকায় রয়েছে—এইচসিএল টেক, এইচডিএফসি ব্যাংক, পাওয়ার গ্রিড, সান ফার্মা, এনটিপিসি ও ভারত ইলেকট্রনিকস। অন্যদিকে কিছু কোম্পানির শেয়ারে সীমিত উর্ধ্বমুখী প্রভাব দেখা গেছে, যেমন—এটার্নাল, এশিয়ান পেইন্টস, টাইটান, মারুতি এবং লার্সেন অ্যান্ড টুব্রো।
বিশ্লেষকেরা মনে করছেন, উচ্চ শুল্কের কারণে ভারতের রপ্তানি খাতের ওপর বড় প্রভাব পড়তে পারে। বিশেষ করে টেক্সটাইল, গয়না, চামড়াজাত পণ্য, কৃষিজাত এবং যন্ত্রাংশ রপ্তানি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই খাতগুলো মিলিয়ে চলতি অর্থবছরে প্রায় ৩৭ বিলিয়ন ডলারের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি ব্যবসায়িক আস্থা ও চাকরির বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। তবে ভারত সরকার বিষয়টিকে সাময়িক সমস্যা হিসেবে দেখছে। দিল্লি জানিয়েছে, শুল্ক সংক্রান্ত জটিলতা অস্থায়ী এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হবে। পাশাপাশি রপ্তানিকারকদের জন্য আর্থিক সহায়তা এবং বিকল্প বাজার খোঁজার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছে। গত মঙ্গলবার বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৬ হাজার ৫১৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। তবে দেশীয় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় ৭ হাজার ৬০ কোটি টাকার শেয়ার কিনে বাজারে ভারসাম্য রক্ষা করেছেন। এই কারণে সামগ্রিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও মূল প্রবণতা নেতিবাচক।
বিশ্লেষকেরা আরও বলছেন, উচ্চ শুল্কের ধাক্কার চেয়ে বড় উদ্বেগ বাজারের অতিমূল্যায়ন এবং কোম্পানিগুলোর দুর্বল আয় বৃদ্ধির হার। আন্তর্জাতিক রাজনৈতিক চাপের সঙ্গে এই সমস্যাগুলো যুক্ত হওয়ায়, আগামী কয়েক সপ্তাহে ভারতীয় শেয়ারবাজারে অস্থিরতা চলতে পারে। তবে দেশীয় বিনিয়োগকারীদের ক্রয় আগ্রহই বাজারকে টিকিয়ে রাখার প্রধান শক্তি হিসেবে কাজ করতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি