ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
উত্থানের জোয়ারে হারিয়ে গেল ১৯ প্রতিষ্ঠানের বিক্রেতা
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ আগস্ট) সূচকের বড় উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৭.৯৪ পয়েন্টে। এছাড়া, লেনদেনে অংশ নেয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮১টির দর বেড়েছে। বিপরীতে কমেছে ৮৬টি প্রতিষ্ঠানের এবং পরিবর্তন হয়নি ৩১টির।
বাজারের এমন রমরমা অবস্থায় ১৯ প্রতিষ্ঠানের বিক্রেতা পাওয়া যায়নি। বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ থাকলেও এই ১৯ প্রতিষ্ঠানের শেয়ার কিনতে পারেনি তারা। যে কারণে ১৯ কোম্পানির শেয়ার বিক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ক্যাপিটাল, ইনফরমেশন সার্ভিসেস, এইচআর টেক্সটাইল, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, বেস্ট হোল্ডিংস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রিজেন্ট টেক্সটাইল, তুংহাই নিটিং, রেনেটা, ফার্স্ট ফাইন্যান্স, বে-লিজিং, নূরানী ডাইং, বিআইএফসি, এপোলো ইস্পাত, সি অ্যান্ড এ টেক্সটাইল, রিংশাইন টেক্সটাইল, ফিনিক্স ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এবং ফ্যামিলি টেক্স বিডি।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা থেকে ৪ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮৯ টাকা থেকে ১০৫ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১৬ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে এইচআর টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৮ টাকা ৯০ পয়সা থেকে ৩১ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৯৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের দর বেড়েছে ২ টাকা বা ৯.৭৬ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ১ টাকা ৬০ পয়সা বা ৯.৬৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ টাকা ৯০ পয়সা বা ৯.৬০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ, তুংহাই নিটিংয়ের ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ, রেনেটার ৪১ টাকা ৫০ পয়সা বা ৮.৭৪ শতাংশ, ফাস্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ, বে-লিজিংয়ের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, নূরানী ডাইংয়ের ২০ পয়সা বা ৮ শতাংশ, বিআইএফসির ৩০ পয়সা বা ৭.৯৩ শতাংশ, এপোলো ইস্পাতের ২০ পয়সা বা ৭.৮৯ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ২০ পযসা বা ৭.১৪ শতাংশ, রিংশান টেক্সটাইলের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ২০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ এবং ফ্যামিলি টেক্স বিডির ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে