ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে পাশে থাকুন
ডুয়া নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাই পাশে থাকুন। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
আদিলুর রহমান বলেন, 'দীর্ঘ দিন ধরে যেসব কাজ পড়ে আছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা কাজগুলো করার চেষ্টা করছি।'
তিনি বলেন, 'বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে তিনি বঞ্চিত। বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন, তিনি মেইন স্ট্রিমের বাইরে আছেন। সেটি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।'
বাংলাদেশ সবার, এটি বহুমাতৃক দেশ উল্লেখ করে তিনি বলেন, 'সব ধর্মের, সব ভাষা ও নৃ-গোষ্ঠীর মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে। জুলাইয়ের ৩৬ দিন যেভাবে সব ধর্মের তরুণ-যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যে বাংলাদেশের তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছু দূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি।'
সবার সহযোগিতা কামনা করে আদিলুর বলেন, 'আপনারা আমাদের পাশে থাকবেন, যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনা আছে, সেটুকু এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর