ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটারে যানজট
ডুয়া ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘন কুয়াশা ও একাধিক সড়ক দুর্ঘটনার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৪টার দিকে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একই সময়ে মহাসড়কের দাউদকান্দি উপজেলার ধীতপুর নামক স্থানে ঢাকাগামী দুটি ট্রাকের সংঘর্ষে মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল আটটার দিকে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা রেকার এনে উল্টো পথে যাওয়া কাভার্ডভ্যান এবং গিয়ার ফেঁসে বিকল হওয়া বাসটি দুই লেন থেকে এক লেনে আনেন। তারা ঘুমিয়ে পড়া যানবাহনের চালকদের জাগান।
সকাল আটটার পর থেকে ঢাকাগামী ও চট্টগ্রামগামী মহাসড়কের চার লেনের পরিবর্তে দুই লেনে যানবাহন চলাচল শুরু হয়। তবে ১৪ কিলোমিটার এলাকায় বেলা ১১টার দিকেও যানজট অব্যাহত ছিল।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল গণমাধ্যমকে বলেন, রেকার এনে মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেনে যানবাহন চলাচল চালু করা হয়েছে। দুপুরের আগেই দুর্ঘটনাকবলিত ও বিকল যানবাহন দুটি অন্যত্র সরানোর চেষ্টা করছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)