ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের হতাশ করল ইসলামী ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ব্যাংক সূত্র।
আলোচ্য অর্থবছরে ব্যাংকটির আর্থিক ফলাফল বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক। গত বছর যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৯৫ পয়সা, সেখানে এবার তা নেমে এসেছে মাত্র ৬৮ পয়সায়। প্রায় পাঁচ গুণ কমে যাওয়া এ আয়ের কারণে শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা সম্ভব হয়নি।
অন্যদিকে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৬ পয়সা। যদিও নিট সম্পদমূল্যে তেমন বড় ধরনের পরিবর্তন হয়নি, তবে আয় হ্রাস পাওয়ায় কোম্পানির লাভজনকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, ব্যাংক খাতে বিদ্যমান তারল্য সংকট, খেলাপি ঋণের চাপ এবং সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব অন্যান্য কয়েকটি ব্যাংকের মতো ইসলামী ব্যাংকের আর্থিক ফলাফলেও পড়েছে।
তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় অগ্রাধিকার দিচ্ছে। এ কারণে শেয়ারহোল্ডারদের ক্যাশ বা স্টক ডিভিডেন্ড না দিয়ে মূলধন সংরক্ষণকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো ঘোষণা করা হয়নি। তবে শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ২৩ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন পর্যন্ত যাদের নামে শেয়ার থাকবে, তারা এজিএমে যোগদানের যোগ্য হবেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি