ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পতনেও ৪ কোম্পানির শেয়ারে আকাশছোঁয়া চাহিদা
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ আগস্ট) সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৮.৮৩ পয়েন্টে। এছাড়া, লেনদেনে অংশ নেয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৫টির দাম কমেছে। বিপরীতে বেড়েছে ১৩৭টির। বাজারের এমন নেতিবাচক অবস্থায়ও বিনিয়োগকারীদের আকাশছোঁয়া চাহিদা ছিল চার কোম্পানির শেয়ারে। অত্যধিক চাহিদার কারণে এই ৪ কোম্পানির শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ন্যাশনাল পলিমার, ইনফরমেশন সার্ভিসেস-আইএসএন এবং এসোসিয়েটেড অক্সিজেন।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৭০ পয়সা থেকে ১৮ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ন্যাশনাল পলিমারের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ টাকা ২০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩১ টাকা ৪০ পয়সা থেকে ৩৪ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৮ কোটি ১৮ লাখ ৫৩ হাজার টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৩ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮৪ টাকা ১০ পয়সা থেকে ৯৩ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৯ কোটি ২৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
আজ এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ১০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৮০ পয়সা থেকে ১৫ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১ কোটি ১০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি