ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইন্স্যুরেন্স খাতে অন্যন্য দিন, বিনিয়োগকারীদের আগ্রহের ঢেউ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেনারেল ইন্স্যুরেন্স খাতে এক অন্যন্য দিন দেখা গেছে। তালিকাভুক্ত ৪৩টি কোম্পানির মধ্যে ৪৩টিরই আজ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এমন দৃশ্য বিরল, কারণ দীর্ঘদিন ধরেই এখাতে বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা স্থিমিত ছিল।
এদিন ডিএসইর শীর্ষ ২০ দামবৃদ্ধির কোম্পানির মধ্যে ৯টি ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। এর মধ্যে তিনটি—রিপাবলিক ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স—বিক্রেতা সংকটের কারণে হল্টেড হয়ে যায়। অর্থাৎ, শেয়ার কেনার জন্য আগ্রহ থাকলেও হল্টেডের কারণে বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ার পায়নি।
বাকি ছয়টি যারা শীর্ষ ২০ তালিকায় রয়েছে, সেগুলো হলো- প্রগতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স এবং সন্ধানী ইন্স্যুরেন্স। আজকের এই দারুণ পারফরম্যান্স বাজার বিশেষজ্ঞদেরও চোখে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের স্তব্ধতার পর বিনিয়োগকারীদের মধ্যে জেনারেল ইন্স্যুরেন্স খাতের প্রতি আগ্রহ ফেরার একটি স্পষ্ট ইঙ্গিত দেখা দিয়েছে। শেয়ার দর বৃদ্ধির সঙ্গে সঙ্গে, বিনিয়োগকারীরা ভবিষ্যতে এ খাতের ডিভিডেন্ড ঘোষণার অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে যেসব কোম্পানিগুলো ফি বছর ভালো ডিভিডেন্ড দেয়, সেগুলোর প্রতি তাদের আকর্ষণ আরও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এই উত্থান বাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা আরও শক্ত করছে এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতকে নতুন বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করছে। সামনে ডিভিডেন্ড ঘোষণার সঙ্গে খাতটি আরও আলোচিত হবে, যা শেয়ারবাজারে সম্ভাবনার নতুন অধ্যায় সূচিত করতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি