ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
দুই কোম্পানির বোর্ড সভা স্থগিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-র পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।
লংকাবাংলা ফাইন্যান্স
গত রবিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় লংকাবাংলা ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। ওই সভায় ৩১ মার্চ ২০২৫-এ সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩০ জুন ২০২৫-এ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার কথা ছিল। নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
অন্যদিকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবিএল) গত ১ জুন ঘোষণা দিয়েছিল যে তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে অনিবার্য কারণে সেই সভাও স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। আলোচ্য সভায় ৩১ মার্চ ও ৩০ জুন ২০২৫ সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা ছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী