ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বছরের রেকর্ড সর্বোচ্চ লেনদেন, শেয়ারবাজারে নতুন গতি
আজ রবিবার (২৪ আগস্ট) সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগে ২০২৪ সালের ১৪ আগস্ট লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকার। তবে এদিন প্রধান সূচক বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, রোববার ২৪ আগস্ট ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু ৩০ মিনিট পরে সূচকের একটানা পতন হলেও আগের দিনের তুলনায় উপরের দিকেই ছিল। এরপর স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৯.১৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯.৫২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১২.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০১.৫৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮০টির দর বেড়েছে, ১৯০টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ৭৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৩৩ কোটি ৪৮ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩টির, কমেছে ১১৪টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৫.০১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৩.৪২ পয়েন্ট কমেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী