ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
এক নজরে ডাকসুর ভিপি-জিএস প্রার্থীদের পরিচয়
৬ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নির্বাচনের তপশিল ঘোষিত হয়েছে গত ২৯ জুলাই আর সেই থেকেই ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতিমধ্যেই বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে। এবারের নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯ জন প্রার্থী এবং জিএস পদে লড়বেন ৮ জন।
ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন যারা-
১. আবিদুল ইসলাম খান (বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল)। কবি জসীমউদদীন হলের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তিনি। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
২. আবু সাদিক কায়েম (বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির)। ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। শেখ মুজিবুর রহমান হলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে।
৩. বিন ইয়ামিন মোল্লা (ছাত্র অধিকার পরিষদ)। ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। স্যার এ এফ রহমান হলের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তিনি। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে।
৪. মোহাম্মদ ইয়াছিন আরাফাত (ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ)। সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। নোয়াখালী জেলার বাসিন্দা তিনি।
৫. শেখ তাসনীম আফরোজ ইমি (সম্মিলিত বাম জোট)। প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে লড়বেন তিনি। শামসুন্নাহার হলের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। খুলনার পাইকগাছার বাসিন্দা তিনি।
৬. জামালুউদ্দীন মুহাম্মদ খালিদ (স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ)। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। কবি জসীমউদদীন হলের আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। চাঁদপুর জেলার বাসিন্দা তিনি।
৭. আব্দুল কাদের (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ)। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। বিজয় ৭১ হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের শিক্ষার্থী তিনি। লক্ষ্মীপুর জেলার বাসিন্দা তিনি।
৮. উমামা ফাতেমা (সাবেক মুখপাত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। কবি সুফিয়া কামাল হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা তিনি।
৯. শামীম হোসেন (স্বতন্ত্র)। বিজয় ৭১ হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তিনি। সাতক্ষীরা জেলার বাসিন্দা তিনি।
ডাকসু নির্বাচনে জিএস পদে লড়বেন যারা-
১. তানভীর বারী হামিম (বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল)। কবি জসীমউদদীন হলের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। খুলনার বাসিন্দা তিনি।
২. এস এম ফরহাদ (বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির)। ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। শেখ মুজিবুর রহমান হলের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। চট্টগ্রাম জেলার মানচিত্র।
৩. সাবিনা ইয়াসমিন (ছাত্র অধিকার পরিষদ)। ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। বেগম রোকেয়া হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী তিনি। তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে।
৪. খায়রুল আহসান মারজান (ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ)। সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন। সলিমুল্লাহ মুসলিম হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তিনি। বরগুনা জেলার বাসিন্দা তিনি।
৫. মেঘমল্লার বসু (বাংলাদেশ ছাত্র ইউনিয়ন)। প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে লড়বেন তিনি। জগন্নাথ হলের শান্তি ও সংঘর্ষ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। রাজবাড়ী জেলার বাসিন্দা তিনি।
৬. মাহিন সরকার (এনসিপির সদ্য বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব)। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী তিনি। সিরাজগঞ্জ জেলার বাসিন্দা তিনি।
৭. আবু বাকের মজুমদার (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ)। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে লড়বেন তিনি। ফজলুল হক মুসলিম হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তিনি। কুমিল্লা জেলার বাসিন্দা তিনি।
৮. আল সাদী ভূঁইয়া (সাবেক মুখপাত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে লড়বেন তিনি। মাস্টারদা সূর্য সেন হলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা তিনি।
তপশিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ৯ সেপ্টেম্বর। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে এবং একই দিনে ফলাফলও ঘোষণা করা হবে।
এর আগে দীর্ঘ ২৮ বছর পর সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। ওই নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর, জিএস পদে গোলাম রাব্বানী এবং এজিএস পদে সাদ্দাম হোসেন।
২০১৯ সালের নির্বাচনে মোট ২৫টি পদের জন্য ভোটগ্রহণ হয়েছিল। তবে এবারের নির্বাচনে পদসংখ্যা বৃদ্ধি পেয়ে মোট ২৮টি পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের