ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
তিন কোম্পানির ধাক্কায় রেড জোনে শেয়ারবাজার
সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবারও (২১ আগস্ট) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। আজ সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৪.৯৬ পয়েন্টে। তবে আজ বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা ছিল বাজার ঘুরে দাঁড়াবে। শুরুটাও হয়েছিল সেভাবে। কিন্তু সূচকের উত্থানের পথে বাধা হয়ে দাঁড়ায় ৩ কোম্পানি। আজ সূচক পতনের নেপথ্যে ছিল ওই ৩ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টি হলো- ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা এবং রেনেটা । আজ এই ৩ কোম্পানি ডিএসইর সূচক কমিয়েছে প্রায় ১১ পয়েন্ট।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সূচক কমিয়েছে ইসলামী ব্যাংক। আজ ব্যাংকটি ডিএসইর সূচক থেকে প্রায় ৬ পয়েন্ট কমিয়ে দিয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা বা ২.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩ টাকা ৪০ পয়সায়। ব্যাংকটির শেয়ার আজ ৪৩ টাকা ১০ পয়সা থেকে ৪৪ টাকা ৮০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে ব্যাংকটির ২ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে স্কয়ার ফার্মা। আজ ডিএসইর সূচক থেকে কোম্পানিটি কমিয়েছে প্রায় ৩ পয়েন্ট। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ০.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২১ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার ২২০ টাকা ২০ পয়সা থেকে ২২২ টাকা ৯০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৮ কোটি ৪০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে রেনেটা। আজ ডিএসইর সূচক থেকে কোম্পানিটি কমিয়েছে ২ পয়েন্টের বেশি। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ২০ পয়সা বা ২.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮৩ টাকা ৪০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার ৪৭৭ টাকা থেকে ৪৯৩ টাকা ৭০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)