ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
উত্থান-পতনের ছোঁয়ায় শেয়ারবাজারে সপ্তাহ শেষ
চলতি সপ্তাহে প্রথম দুই কার্যদিব শেয়ারবাজার ইতিবাচক ছিল। পরের দুই কার্যদিবস নেতিবাচক প্রবণতায় লেনদেন হয়। আজ শেষ কার্যদিবসও (২১ আগস্ট) কিছুটা নেতিবাচক প্রবণতায় উভয় বাজারে লেনদেন শেষ হয়েছে। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সামান্য কমলেও অপর দুই সূটচক সামান্য বেড়েছে। এদিনও সূচকের অস্থির উঠানামায় বিনিয়োগকারীরাও লেনদেন নিয়ে ছিল দোটানায়। যে কারণে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৪.৯৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮০.৩৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৯.৪৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৭টির দর বেড়েছে, ২০৮টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭৬৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৮৭ কোটি ১ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭টির, কমেছে ১০৬টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬.৯০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮০.৭২ পয়েন্ট কমেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে