ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারে তিন কোম্পানির রেকর্ড লেনদেন
গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- টেকনো ড্রাগস, বিকন ফার্মা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ। আজ এই তিন কোম্পানি লেনদেনের ক্ষেত্রে শীর্ষ ১০-এ অবস্থান করছে।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিগুলোর মধ্যে এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে টেকনো ড্রাগসের। আজ কোম্পানিটির ৫৭ লাখ ৩৪ হাজার ৩৯২টি শেয়ার লেনদেন হয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। আজ টাকার অংকে কোম্পানিটির মোট ২০ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ১.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬০ পয়সায়।
এদিকে, বিকন ফার্মার আজ ১৩ লাখ ৯২ হাজার ১৫৩টি শেয়ার লেনদেন হয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এদিন টাকার অংকে কোম্পানিটির মোট ১৭ কোটি ১৩ লাখ ৬১ হাজার টাকা। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৩.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৩ টাকা ২০ পয়সায়।
অপরদিকে, এক বছরের মধ্যে আজ দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির ২৮ লাখ ৮৬ হাজার ৮৭৬টি শেয়ার লেনদেন হয়েছে, টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১৫ কোটি ২৬ লাখ ৫ হাজার টাকা। আগেরদিন মঙ্গলবার (১৯ আগস্ট) কোম্পানিটির গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল। এদিন ৩৮ ৫৭ হাজার ৯৮২টি শেয়ার লেনদেন হয়েছিল, টাকার অংকে যার বাজারমূল্য ছিল ১৯ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ০.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ৯০ পয়সায়।
আজ সার্বিক নেতিবাচক বাজার পরিস্থিতির মধ্যেও তিন কোম্পানির শেয়ার লেনদেন বাজারে স্বস্তির বার্তা দিয়েছে। এসব কোম্পানির শেয়ারে রেকর্ড পরিমাণ লেনদেনের পাশাপাশি দামের ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার ইঙ্গিত দেয়। বাজার যখন নিম্নমুখী, তখন নির্দিষ্ট কিছু কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ভবিষ্যতে বাজারের জন্য ইতিবাচক সম্ভাবনার প্রতিফলন হিসেবে দেখা হয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী