ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রাজস্ব আহরণের ঘাটতি শেয়ারবাজারের গুরুত্ব বাড়াতে হবে
রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় দেশকে অর্থায়ন দিতে বিকল্প উৎস হিসেবে শেয়ারবাজারকে বেশি গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বুধবার এই বার্তা দিয়েছেন। তিনি বলেন, বিদেশি অর্থায়ন কেবল প্রত্যক্ষ বিনিয়োগের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, শেয়ারবাজাররেও বিদেশি বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।
এই মন্তব্য তিনি রাজধানীর একটি হোটেলে কেয়ার বাংলাদেশ আয়োজিত ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার: ড্রাইভিং ডেভেলপমেন্ট উইথ মার্কেটস, ক্যাপিটাল অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক অনুষ্ঠানে করেন। গভর্নর বলেন, দেশের নিজস্ব সম্পদ আহরণের সক্ষমতা বাড়ানো সম্ভব এবং তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গভর্নর মনসুর জানান, দেশের অর্থনীতিতে বর্তমানে তিনটি প্রধান চ্যালেঞ্জ মোকাবিলায় ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং উদ্ভাবন ও আর্থিক শিক্ষা বিস্তার—এই তিনটির উপর ধারাবাহিক মনোযোগ রাখতে হবে। ব্যাংক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ধাপে ধাপে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে ৩–৪ বছর সময় লাগবে।”
তিনি আরও বলেন, ঋণ গ্রহণে স্বচ্ছতা, ব্যাংকবহির্ভূত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং গ্রামীণ এলাকায় এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হচ্ছে।
গভর্নর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ক্ষুদ্র ঋণের প্রসার সম্পর্কেও তথ্য দিয়েছেন। তিনি জানান, “প্রতিদিন প্রায় ৪ হাজার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হচ্ছে এবং ইতোমধ্যে বিকাশ অ্যাপের মাধ্যমে প্রায় ৭ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।”
সমাপ্তিতে তিনি বলেন, দেশের উন্নয়নে এখন সময় এসেছে উন্নয়ন সহযোগীর ওপর নির্ভর না করে নিজস্ব বাজারভিত্তিক অর্থায়ন কাঠামো গড়ে তোলার। এতে শেয়ারবাজারর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের আর্থিক সক্ষমতা দৃঢ় করবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)