ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণ
ডুয়া নিউজ: জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির জন্য সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা লিফলেট বিতরণ করেন।
এই লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় সদস্য ফারজানা সাদিয়া দিনা, এবং ধানমন্ডি ও কলাবাগান থানার প্রতিনিধিরা।
সরকার যে ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা করেছে, তাতে সাতটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করার দাবি করা হয়েছে। এসব বিষয় হলো:
১. জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা।২. ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতৃত্ব স্পষ্টভাবে উল্লেখ করা।৩. আওয়ামী খুনি ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিত করা।৪. ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা প্রতিষ্ঠা করা।৫. সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার করা।৬. সকল ধরনের বৈষম্য দূর করে নাগরিক পরিচয়কে প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলা।৭. বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সকল ধরনের সংস্কারের প্রতিশ্রুতি প্রদান করা।এগুলো সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ও দাবির একটি প্রতিফলন হবে বলে মনে করেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি