ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
আইপিও অর্থ ব্যবহারে নতুন সিদ্ধান্ত নিল গ্লোবাল ইসলামী ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে সংগ্রহীত অর্থের ব্যবহার কাঠামোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৯ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় অনুষ্ঠিত ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা আইপিও অর্থ ব্যবহারের বিষয়ে বিশেষ প্রস্তাব অনুমোদন করেছেন।
বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর আইপিও ব্যয়ের আওতায় অবশিষ্ট ৩১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এসএমই বিনিয়োগে স্থানান্তর করা হবে। পাশাপাশি অবশিষ্ট অর্থ ব্যবহারের সময়সীমা বাড়িয়ে ২৪ মাস করা হয়েছে, যা কার্যকর থাকবে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
ব্যাংকটি জানিয়েছে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত প্রান্তিকের হিসাব অনুযায়ী আইপিও থেকে সংগ্রহীত মোট ৭৩ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এখনো অব্যবহৃত অবস্থায় আছে।
এ বিষয়ে গ্লোবাল ইসলামী ব্যাংক জানিয়েছে, এসএমই খাতে পর্যাপ্ত বিনিয়োগকারীর অনাগ্রহ, অস্থির পুঁজিবাজার, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে আইপিও অর্থ নির্ধারিত সময়ে ব্যবহার করা সম্ভব হয়নি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)