ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
জাতীয় নির্বাচনে সহায়তা করতে চায় ইউএনডিপি
ডুয়া নিউজ : বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতে আগ্রহী ইউএনডিপি। সেই লক্ষ্যে এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নাসির উদ্দিন কমিশনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সংস্থাটি। বুধবার (৮ জানুয়ারি) সিইসির দপ্তর এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে করবেন ইউএনডিপি। এদিন দুপুর ১২টায় ইসিতে বৈঠকে বসবে দুই পক্ষ।
গত ২১ নভেম্বর নাসির কমিশন দায়িত্ব নেওয়ার পর বিদেশিদের সঙ্গে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর তুরস্কের তিন সাবেক সংসদ সদস্য এবং এর আগে জাতিসংঘের সঙ্গে বৈঠক করেছে ইসি। তারা নির্বাচনে সহায়তা দিতে চায়।
এরইমধ্যে সিইসি নাসির উদ্দিন জানান, অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন দিতে বলবে সে অনুযায়ী নির্বাচনের জন্য তারা প্রস্তুত রয়েছেন। এজন্য ভোটার তালিকা করাসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।
এদিকে, প্রধান উপদেষ্টার দপ্তর গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছে, সংস্কার কার্যক্রম সীমিত পরিসরে হলে আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি