ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পতনের ধারা থেমেছে: ঘুরে দাঁড়ানোর পথে শেয়ারবাজার
টানা সাত কার্যদিবস পতনের পর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে। এই সাত দিনে ডিএসইর প্রধান সূচক কমেছে ২২২ পয়েন্ট। এরমধ্যে চলতি সপ্তাহের রবিবার সূচক কমেছে ৫৭ পয়েন্ট, সোমবার ৫১ পয়েন্ট, মঙ্গলবার ২৮ পয়েন্ট এবং আজ বুধবার (১৩ আগস্ট) ১ পয়েন্ট।
আজ ডিএসই'র অন্য দুই সূচক ভালো অবস্থানে ছিল। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭-তে এবং শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬-তে স্থির হয়েছে। দিনভর লেনদেনের পরিমাণও ৫.৭ শতাংশ বেড়ে ৭০৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ১২১টির দাম বেড়েছে, ২০৩টির কমেছে এবং ৭৪টির দাম অপরিবর্তিত ছিল।
ডিএস৩০ সূচকের উত্থানে প্রধান ভূমিকা রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, তিতাস গ্যাস, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বিকন ফার্মাসিউটিক্যালস এবংবাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির মতো ব্লু-চিপ কোম্পানিগুলো। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সংশোধন এখন শেষ পর্যায়ে। আগামীকাল থেকে বাজার স্থিতিশীলতার পথে এগুতে পারে।
এই স্থিতিশীলতার পেছনে কয়েকটি কারণ কাজ করছে। সরকারি সিকিউরিটিজের ইল্ড কমে আসায় শেয়ারবাজার আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। বর্তমানে শেয়ারবাজারের রিটার্ন ১০ শতাংশের বেশি, যা বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়। এছাড়া, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হওয়ায় এবং দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার সরকারি পরিকল্পনা বাজারকে আশ্বস্ত করেছে। রাজনৈতিক অনিশ্চয়তাও কমে আসায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। ইবিএল সিকিউরিটিজ তাদের দৈনিক বাজার পর্যালোচনায় জানিয়েছে, সূচক দিনের মাঝামাঝি সময়ে গতি পেলেও শেষ পর্যন্ত মুনাফা তোলার প্রবণতায় তা ধরে রাখতে পারেনি।
সেক্টরভিত্তিক লেনদেনে ফার্মাসিউটিক্যালস খাত শীর্ষে ছিল (১৭.৫%), এরপরই ছিল ব্যাংক (১৩.২%) এবং টেক্সটাইল (১০.৪%) খাত। পাট (৫.৬%), ট্যানারি (১.৩%) এবং কাগজ (০.৮%) খাতে সর্বোচ্চ বৃদ্ধি দেখা গেছে।
পতনের ধাক্কা আজ বেশি পড়েছে আর্থিক খাত, বিমা খাত, বস্ত্র খাত, মিউচুয়াল ফান্ড খাত এবং ব্যাংক খাতের শেয়ারে। যে কারণে বাজার উঠেও পড়ে গেছে। বিপরীতে এগিয়েছিল ফার্মা ও রসায়ন, খাদ্য, জীবন বিমা ও ট্যানারি খাতের শেয়ার।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)