ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনের খবরে বিনিয়োগে নতুন গতি আসছে: আমীর খসরু
নির্বাচনের খবর শেয়াবাজারে বিনিয়োগে নতুন গতি আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ‘ফরেন ইনভেস্টরস সামিট ২০২৫’-এর বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট: বিকাশ ও সম্ভাবনা শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
আমীর খসরু জানান, দেশি উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও দৃশ্যমানভাবে বেড়েছে। এর উদাহরণ হিসেবে তিনি জাপান থেকে বিনিয়োগের উদ্দেশ্যে আগত বড় একটি প্রতিনিধিদলের কথা উল্লেখ করেন। তার মতে, অর্থনীতিকে টেকসই ও উচ্চ প্রবৃদ্ধির পথে নিতে হলে বিনিয়োগ বৃদ্ধিই মূল চাবিকাঠি।
তিনি শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের অন্যতম ভরসাস্থল হিসেবে উল্লেখ করে বলেন, এটি শক্তিশালী করতে হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের পণ্যের ব্র্যান্ডিং, প্রযুক্তিগত সহায়তা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ঋণ গ্রহণ বা অতিরিক্ত টাকা ছাপানো কখনোই স্থায়ী সমাধান নয়।
প্যানেল আলোচনায় অংশ নেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ, বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন, কন্টেক্সচ্যুয়াল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক তাকাও হিরোসি এবং এশিয়া ফ্রন্টিয়ার ইনভেস্টমেন্টের ফান্ড ম্যানেজার রুচির দেসাই।
অনুষ্ঠানটি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী আহসানুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়। বিশেষ অতিথি ছিলেন বিএসইসি কমিশনার মোহাম্মদ মোহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান। সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের চেয়ারপার্সন ফাহিমা চৌধুরী।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)