ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ সম্ভাবনা উজ্জ্বল: ড. আনিসুজ্জামান
বাংলাদেশের শেয়ারবাজারকে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, টেকসই প্রবৃদ্ধির জন্য এই বাজারে রয়েছে সীমাহীন সুযোগ, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সমানভাবে আকর্ষণীয়।
বুধবার (১৩ আগস্ট) ঢাকায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত ‘ফরেন ইনভেস্টরস সামিট ২০২৫’-এ প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বিদেশি বিনিয়োগ বাড়ানোই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য।
ড. আনিসুজ্জামান আশ্বস্ত করে বলেন, সরকার একটি স্থিতিশীল ও আস্থাশীল শেয়ারবাজার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে নিরাপদভাবে বিনিয়োগ করতে পারবেন। তিনি উল্লেখ করেন, বাজারের উন্নয়ন ও গভীরতা বৃদ্ধিতে নীতি সহায়তা ও প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত রয়েছে।
অন্যান্য বক্তারা বলেন, বিদেশি বিনিয়োগ টানতে শুধু বাজারের স্থিতিশীলতা যথেষ্ট নয়—এর সঙ্গে থাকতে হবে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নীতিগত স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা। তাদের মতে, বৈশ্বিক মানচিত্রে বাংলাদেশ এখন একটি ‘উদীয়মান সীমান্ত বাজার’, যা কার্যকর নীতি প্রয়োগের মাধ্যমে শক্তিশালী বিনিয়োগ গন্তব্যে পরিণত হতে পারে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও বাজার বিশেষজ্ঞরা শেয়ারবাজারের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নয়ন কৌশল নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএসইসি কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান, ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও সিএসই চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)