ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজার: তারল্য প্রবাহে নতুন গতি, ঘুরে দাঁড়াচ্ছে সূচক
সপ্তাহে চতুর্থ কর্মদিবস বুধবার (১৩ আগস্ট) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে শেয়ারবজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সামান্য কমলেও অপর দুই সূচক বেড়েছে। তবে সূচকের মিশ্র প্রবণতার মধ্যেও আগের দুই দিনের মতো আজও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর ধীর গতিতে সূচকের উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। দুপুর সোয়া ১২টার পর সূচকের তীর একটানা উপরের দিকে উঠতে থাকে এবং ৪৫ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩৫৫ পয়েন্টে। এরপর আবারও সূচকের একটানা পতন ঘটে যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। দিনশেষ প্রধান সূচক সামান্য কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৪.৩৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫.৮১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৭.১৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২১টির দর বেড়েছে, ২০৩টির দর কমেছে এবং ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ১০০টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২২.১৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮০.৬৫ পয়েন্ট কমেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)