ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

আল-আরাফাহ্ ব্যাংকের এজিএম স্থগিত

২০২৫ আগস্ট ১৩ ১৫:১২:৩৮

আল-আরাফাহ্ ব্যাংকের এজিএম স্থগিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শরিয়াহ ভিত্তিক প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তাদের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে।

বুধবার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আগামী ১৪ আগস্ট ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত অনুষ্ঠানটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ।

এজিএমে শেয়ারহোল্ডারদের উপস্থিতি ও অংশগ্রহণের মাধ্যমে বিগত বছরের আর্থিক প্রতিবেদন, মুনাফা বণ্টন, পরিচালক নিয়োগসহ গুরুত্বপূর্ণ এজেন্ডা অনুমোদনের কথা ছিল।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনায় নতুন তারিখ ও সময় নির্ধারণ করে তা পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এছাড়া, সংশোধিত সময়সূচি ডিএসই এবং ব্যাংকের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত