ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
অর্থপাচার: হাজার কোটির ১১, দুইশ কোটির ১০১ কেস শনাক্ত
বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থের মধ্যে হাজার কোটি টাকার ১১টি এবং ২০০ কোটি টাকা বা তার বেশি পাচারের ১০১টি সুনির্দিষ্ট ঘটনা চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, অর্থপাচারকারী এবং তাদের সহায়তাকারীরা অত্যন্ত চতুর ও বুদ্ধিমান এবং তারা জটিল প্রক্রিয়ায় এই অর্থ স্থানান্তর করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "টাকা পাচার যারা করে এবং যারা সাহায্য করে, তারা আমার-আপনার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান।" তিনি জোর দিয়ে বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে শক্তিশালী আইনি পদক্ষেপ প্রয়োজন। যেহেতু পাচারকারীরা বিশ্বমানের আইনজীবীদের সহায়তা নেয়, তাই তাদের মোকাবিলা করতে হলে বাংলাদেশকেও আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দিতে হবে।
অর্থ উপদেষ্টা বলেন, "কারা টাকা পাচার করেছে এবং কোন কোন দেশে পাচার হয়েছে, তা চিহ্নিত করা একটি বড় অগ্রগতি।" তিনি জানান, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। উদাহরণ হিসেবে তিনি লন্ডনে এক ব্যক্তির একাধিক বাড়ি জব্দ করা এবং সিঙ্গাপুরে আইনি প্রক্রিয়া চলমান থাকার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, "টাকা ফিরিয়ে আনার চেয়েও বড় উদ্দেশ্য হলো একটি সতর্কবার্তা দেওয়া, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করে পার না পায়।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে হাজার কোটি টাকার ওপরে পাচার হওয়া ১১টি মামলার পাশাপাশি আরও ১২টি মামলা যোগ হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এছাড়া, ২০০ কোটি টাকার বেশি পাচার হয়েছে এমন ১০১টি ঘটনাও চিহ্নিত করা হয়েছে। দেশে অনেক পাচারকারীর সম্পত্তি ইতোমধ্যে জব্দ (ফ্রিজ) করা সম্ভব হলেও বিদেশের সম্পত্তি ফিরিয়ে আনা বেশ কঠিন বলে তিনি মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থ শুধু দুবাই বা সিঙ্গাপুরেই নয়, বার্বাডোজ, অ্যান্টিগা ও আইল অব ম্যানের মতো ‘ট্যাক্স হেভেন’ হিসেবে পরিচিত দেশগুলোতেও পাচার হয়েছে, যেখান থেকে অর্থ ফেরত আনার প্রক্রিয়া অত্যন্ত জটিল।
তিনি আক্ষেপ করে বলেন, "শুধু একজনই যে ৪০ হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে, সেই টাকাটা ফেরত আনতে পারলে তো আমাকে আইএমএফের কাছে যেতে হতো না।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)