ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির অনুমতি পেল না সিএসই
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সরাসরি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হওয়ার অনুমতি পাচ্ছে না। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার (১২ আগস্ট) তাদের ৯৬৭তম কমিশন বৈঠকে প্রতিষ্ঠানটির আবেদন বাতিল করে দিয়েছে।
বিএসইসি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিএসই তাদের ৩৫ শতাংশ শেয়ার ডিএসইতে সরাসরি তালিকাভুক্ত করার জন্য আবেদন করেছিল, তবে আবেদনটি বিভিন্ন কারণের জন্য অনুমোদিত হয়নি।
বাতিলের পেছনে মূল কারণ হিসেবে বিএসইসি উল্লেখ করেছে, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো কোম্পানির শেয়ার সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া, সিএসই তাদের শেয়ারের ২০ শতাংশ প্রাইভেট প্লেসমেন্ট এবং ১৫ শতাংশ পাবলিক প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি বা তালিকাভুক্তির প্রক্রিয়া অনুসরণের চেষ্টা করেছিল, যা ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩’-এর বিধান ও নিয়মাবলীর সঙ্গে সাংঘর্ষিক। এই আইনের পরিপ্রেক্ষিতে এমন প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় এবং তা আবেদনটি বাতিলের একটি বড় কারণ হিসেবে বিবেচিত হয়েছে।
পাশাপাশি, আবেদনকারীর মূল ব্যবসা থেকে পরিচালন মুনাফা অর্জনে ব্যর্থতা এবং আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় তথ্যপত্র বা প্রস্পেক্টাস সংযুক্ত না করা এবং কোম্পানির পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের সাধারণ সভার সিদ্ধান্তের কপির অনুপস্থিতিও অনুমোদনে বাধা সৃষ্টি করেছে। এসব অনুপস্থিতি ও আইনি জটিলতার কারণে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সরাসরি তালিকাভুক্তির আবেদন মঞ্জুর করেনি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত