ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ড্যাফোডিল কম্পিউটারের ঋণ শেয়ারে রূপান্তর প্রস্তাব বাতিল
শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্সের ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যু করার প্রস্তাব বাতিল করে দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা তথ্যে কোম্পানিটি বিনিয়োগকারীদের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের কথা জানায়। এর আগে গত বছরের ডিসেম্বরে, কোম্পানিটি জানিয়েছিল, তারা ড্যাফোডিল ফ্যামিলির আরেক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল-এর কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম সংবাদ মাধ্যমকে জানান, কোম্পানিটি ঋণকে শেয়ারে রূপান্তরের নামে তালিকাভুক্ত কোম্পানি থেকে একটি বড় অঙ্কের তহবিল বের করে নিতে চেয়েছিল। তিনি আরও জানান, ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের বাজারমূল্য বর্তমানে প্রতিটি ৫০ টাকার উপরে, কিন্তু প্রস্তাবটি অনুমোদিত হলে একই মালিকানাধীন প্রতিষ্ঠানের মালিকরা ১০ টাকা মূল্যে শেয়ার পেত।
বিএসইসির মুখপাত্র বলেন, বাজারমূল্যে শেয়ার ইস্যু করলে প্রস্তাবিত শেয়ারের এক-পঞ্চমাংশ দিয়েও ঋণটি শোধ করা যেত। "যদি প্রস্তাবটি অনুমোদন করা হতো, তাহলে মালিকরা ঋণের পরিমাণের পাঁচ গুণ বেশি লাভবান হতেন," অথচ এতে সাধারণ বিনিয়োগকারীদের মুনাফা কমে যেত।
এর আগে বাজার সংশ্লিষ্টরাও এই ধরনের শেয়ার ইস্যু করার বিরুদ্ধে আপত্তি করেছিলেন। তাদের মতে, প্রস্তাবটি অনুমোদিত হলে সাধারণ শেয়ারহোল্ডারদের মুনাফা কমে যেত এবং এতে কেবল মালিকপক্ষই লাভবান হতো।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)