ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে খেলতে চাই: সোহান
অস্ট্রেলিয়ার মাটিতে মর্যাদাপূর্ণ ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’ খেলার উদ্দেশে শুক্রবার রাতে ঢাকা ছেড়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে পাকিস্তান শাহীনস, নেপাল জাতীয় দল এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের বিভিন্ন দলের মতো শক্তিশালী প্রতিপক্ষরা অংশ নেবে। দেশ ছাড়ার আগে অধিনায়ক সোহান এই সিরিজটিকে একটি বড় চ্যালেঞ্জ এবং একই সাথে নিজেদের প্রমাণের দারুণ সুযোগ হিসেবে দেখছেন।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, "যে কন্ডিশনে খেলতে যাচ্ছি, তা আমাদের সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে এটি আমাদের জন্য ভালো সুযোগও। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং ফাইনালে খেলতে চাই।" দলীয় একতার উপর জোর দিয়ে তিনি আরও বলেন, "আমাদের দল হিসেবে খেলতে হবে এবং নিজেদের শতভাগ উজাড় করে দিতে হবে। আমরা যদি প্রক্রিয়া অনুসরণ করি, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।"
আগামী ১৪ আগস্ট, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ মাঠে নামবে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এটি এই টুর্নামেন্টে পাকিস্তান শাহীনসের তৃতীয় অংশগ্রহণ। অন্যদিকে, বাংলাদেশ ‘এ’ দল গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্সআপ হয়েছিল।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল এবং হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)