ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ প্রতিষ্ঠা
ঢাবি প্রতিনিধি: গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একটি ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ (Applied Democracy Lab) প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সহযোগিতায় এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।
উল্লেখ্য, ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ (Applied Democracy Lab) এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের বিভিন্ন দিক নিয়ে গবেষণার সুযোগ পাবে। এই ল্যাবে গবেষণার মাধ্যমে পঠন-পাঠন পদ্ধতি, মানবাধিকার, সংকট ব্যবস্থাপনা, শান্তি ও সম্প্রীতি, গণতন্ত্র চর্চাসহ বিভিন্ন প্রায়োগিক বিষয়েও শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারবে। যা ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেও এই ল্যাব কার্যকর অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিসেস রাশেদা ইরশাদ নাসির, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. টানিয়েল বেদিয়া টাইশি ও ইউএসএআইডি বাংলাদেশ-এর মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ (Applied Democracy Lab) এর পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, গণতন্ত্র শুধুমাত্র পড়াশোনার বিষয় নয়, এটি একটি চর্চার বিষয়। বাংলাদেশের এই ক্রান্তিকালে তরুণরাই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে এবং সংস্কারে সহায়তা করতে পারে।
আইএফইএস-এর কান্ট্রি ডিরেক্টর ড. টানিয়েল বেদিয়া টাইশি সর্বত্র গণতন্ত্র চর্চায় অবদান রাখার জন্য বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
ইউএসএআইডি বাংলাদেশ-এর মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান গণতন্ত্র ল্যাব প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করে বলেন, গণতন্ত্র চর্চা ও উন্নয়নে ইউএসএআইডি’র সহযোগিতা অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)