ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি শিক্ষকদের গবেষণা কার্যক্রম নিয়ে কর্মশালা
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘Workshop on Writing Academic Transformation Fund (ATF) Sub-Project Proposal’ শীর্ষক এক কর্মশালা আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শতাধিক শিক্ষকের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
কর্মশালায় আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র শিক্ষা বিশেষজ্ঞ টি.এম. আসাদুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহ এমরান কর্মশালার বিষয়বস্তু তুলে ধরেন এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে শীর্ষ পর্যায়ে উন্নীত করতে গবেষণার কোন বিকল্প নেই। গবেষণা কার্যক্রমকে বেগবান করতে ছাত্র-শিক্ষক সম্পর্কের উন্নয়ন ঘটানো জরুরি। বিশ্বব্যাংকের অর্থায়নে HEAT Project এর আওতায় গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানান। গবেষণা সংক্রান্ত সকল বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক সহযোগিতা প্রদান করবে বলে তিনি উল্লেখ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)