ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
গভীর সমুদ্রে মাছ ধরা জোরদার করতে বললেন প্রধান উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে গভীর সমুদ্রে মাছ ধরার কার্যক্রম আরও জোরদার এবং প্রাণিসম্পদ সেবা আধুনিকায়নের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশ একটি বিশাল সম্ভাবনাময় সুযোগ হারাচ্ছে বলেও জানান তিনি।
বুধবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “এটি একটি ব্যতিক্রমধর্মী মন্ত্রণালয়। আমাদের দেশের সমুদ্র ও খামার দুই ক্ষেত্রই এর অধীন। তবে এখনও পর্যন্ত আমরা সমুদ্রসম্পদের পুরো সম্ভাবনার দুয়ারে পা রাখতে পারিনি।”
তিনি বলেন, “আমাদের জানতে হবে আমাদের কাছে কী ধরনের মৎস্যসম্পদ রয়েছে, কোন সম্পদ হারাচ্ছি এবং পিছিয়ে থাকার কারণ কী। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া গেলে মৎস্য খাত আমাদের জাতীয় অর্থনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।”
প্রধান উপদেষ্টা গভীর সমুদ্রে মাছ ধরার সম্ভাবনাময় অঞ্চল চিহ্নিত করতে বঙ্গোপসাগরে সুনির্দিষ্ট জরিপ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “প্রয়োজনে বাংলাদেশ জাপান বা থাইল্যান্ডের মতো দেশ থেকে বিশেষজ্ঞ এনে এ বিষয়ে সহযোগিতা নিতে পারে।”
জাপান ইতোমধ্যেই সাহায্যের আগ্রহ দেখিয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা দেখব যৌথ উদ্যোগ সম্ভব কিনা। কিন্তু প্রথমে আমাদের নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন।”
তিনি বলেন, “এটি শুধু আরও মাছ ধরার ব্যাপার নয়, এটি একটি শিল্প গড়ে তোলার বিষয়।”
কক্সবাজারে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটকে গবেষণায় ঘনিষ্ঠভাবে যুক্ত করতে হবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ের বিশেষজ্ঞ ও আইডিয়া আনতে হবে।”
তিনি আরও বলেন, “শুধু গবেষণার জন্য গবেষণা নয়, এই গবেষণা এমন হতে হবে, তা যেন নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে।”
“আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার অধ্যয়ন যুক্ত করার কথা ভাবতে হবে। এভাবেই ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া উচিত,” যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান