ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপনে ঢাবি শিবিরের কর্মসূচি ঘোষণা
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।
বুধবার (৩০ জুলাই) ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাবি শাখা শিবির সভাপতি এস এম ফরহাদ।
শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আশিকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও ক্রিয়া সম্পাদক মিফতাহুল হুসাইন আল মারুফ।
লিখিত বক্তব্যে শাখা সভাপতি এস এম ফরহাদ বলেন, আগামী ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবন উদ্যাপন উপলক্ষ্যে ৫,৬ ও ৭ আগস্ট মোট ৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ছাত্রশিবির। সর্বপ্রথম ৫ আগস্ট ভোর পাঁচটায় টিএসসি থেকে গণভবন অভিমুখে সাইকেল র্যালি করা হবে। সেখানে মোট ৫০০ জন রেজিষ্ট্রেশনকারী ঢাবি শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, পরবর্তীতে টিএসসি অডিটোরিয়ামে মঞ্চ নাটক, শহিদ পরিবারের স্মৃতিচারণ, প্ল্যানচেট বিতর্ক ও মূকাভিনয় পরিবেশিত হবে। এছাড়াও পরবর্তী দুদিন একই স্থানে বিভিন্ন সেমিনার-সিম্পেজিয়াম ও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাইকেল র্যালিতে কেবল ঢাবি শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য সকল কর্মসূচি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ডাকসুতে শিবিরের প্যানেল সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়নপত্র গ্রহণের তারিখ থেকে প্রত্যাহারের তারিখের মাঝামাঝি সময়ে শিবিরের প্যানেল ঘোষণা করা হবে। পাশাপাশি, ক্যাম্পাসের ক্রিয়াশীল অন্য ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সাথে জোট করার সম্ভাবনা আছে বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)