ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রতিপক্ষের হামলায় আহত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা
চট্টগ্রামের রাউজানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে গোলাম আকবরসহ দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার সময় তাদের গাড়িতে ভাঙচুর করা হয় এবং কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাউজানে প্রবেশের মুখে এই ঘটনা ঘটে। উত্তর জেলা বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে হালদা সেতুর সামনে বিএনপির সাবেক উপজেলা সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাওয়ার পথে গোলাম আকবর খন্দকার ও তার সঙ্গীরা এই হামলার শিকার হন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাম আকবর খন্দকারের সঙ্গে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরোধ চলছিলো। এই দ্বন্দ্বের কারণে গত এক বছরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে, যার মধ্যে খুনের ঘটনাও রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, হামলায় গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত গাড়ি ও রাউজান থানার ওসির গাড়ি ভাঙচুর করা হয়। তার অনুসারীদের চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এর মধ্যে তিনটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগীরা এই হামলার জন্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের দায়ী করেছেন।
ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলাম আকবর খন্দকার তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে তার গাড়ি ভাঙচুরের দৃশ্য ও গলায় আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়। বর্তমানে আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার বিষয়ে গোলাম আকবর বলেন, "আজ সারাদিন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা বিশৃঙ্খলা করেছে। আমি কর্মসূচিতে যাওয়ার আগে পুলিশকে জানিয়েছিলাম। তারা বলেছিল, কোনো সমস্যা হবে না। কিন্তু রাউজানে ঢোকার সময় ৫০-৬০ জন লাঠিসোটা ও অস্ত্র নিয়ে আমার গাড়ির ওপর হামলা চালায়।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত