ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
ঢাবি উপাচার্যের সঙ্গে বৃটিশ কাউন্সিল কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
বৃটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর মি. স্টিফেন ফোর্বস আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা সংলাপ ও কৌশলগত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা কর্মসূচি জোরদার করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের বিষয়েও তাঁরা মতবিনিময় করেন।
ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ‘গোয়িং গ্লোবাল ২০২৫’ শীর্ষক বিশ্বব্যাপী উচ্চশিক্ষা সম্মেলনে যোগদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
আগামী ২৮ - ৩০ অক্টোবর লন্ডনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশে উচ্চশিক্ষার মান বৃদ্ধির জন্য গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর মি. স্টিফেন ফোর্বস বাংলাদেশে সংস্থাটির বর্তমান কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন।
তিনি দুটি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতা কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী