ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সুরুচী বালা পাল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির পাঁচ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষার্থী ‘সুরুচী বালা পাল ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপাচার্যের অফিস সংলগ্ন সভা কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং ট্রাস্ট ফান্ডের দাতা ড. তাপস চন্দ্র পাল।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের মেধার বড় ধরনের স্বীকৃতি। সমাজের প্রতি দায়বদ্ধ থেকে মানবকল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উপাচার্য প্রয়াত সুরুচী বালা পালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি একজন নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ সচেতন মানুষ ছিলেন। মায়ের স্মৃতি রক্ষার্থে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য তিনি ড. তাপস চন্দ্র পালকে ধন্যবাদ জানান। এই দৃষ্টান্ত অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসার জন্য তিনি অন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো: ইব্রাহিম সোহেল, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তন্ময় হোসেন সিয়াম, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. শাহরিয়ার আলম ইমন, ফার্মেসি অনুষদের শিক্ষার্থী স্টালিন চাকমা এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)