ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
ব্যাংক খাতের নতুন মোড়
বিনিয়োগকারীদের আস্থায় ৩০ ব্যাংকের শেয়ার
ঈদের ছুটির পর থেকেই দেশের শেয়ারবাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরিয়ে এনেছে। গত সাত কার্যদিবসের মধ্যে ছয় দিনই সূচক বেড়েছে, যা বাজারের স্থিতিশীলতা ও ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত বহন করছে। গত ২৩ জুন ডিএসইর সূচক ছিল ৪ হাজার ৬৯৫ পয়েন্ট, যা আজ ৩ জুলাই বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে। অর্থাৎ এই সাত কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক মোট ১৯৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আর এই উত্থানে ব্যাংক খাত রেখেছে অত্যন্ত ইতিবাচক ভূমিকা। ডিএসইর বাজার পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত মোট ৩৬টি ব্যাংকের মধ্যে গত সাত কার্যদিবসে ৩০টি ব্যাংকের শেয়ারের দর বেড়েছে। একই সময়ে মাত্র তিনটি ব্যাংকের দর কমেছে এবং বাকি তিনটির দর অপরিবর্তিত রয়েছে, যা ব্যাংক খাতের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহকে স্পষ্ট করে। দীর্ঘদিন পর ব্যাংক খাতে বিনিয়োগকারীদের আস্থা শেয়ারবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত সাত কার্যদিবসে চারটি ব্যাংকের শেয়ারের দর ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এই ব্যাংকগুলো হলো: ইসলামী ব্যাংক বাংলাদেশ, রূপালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলোর অসাধারণ পারফরম্যান্স ব্যাংক খাতের সামগ্রিক শক্তিশালী অবস্থাকে তুলে ধরছে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামী ব্যাংকের। গত ৭ কর্মদিবসে ব্যাংকটির ১০ টাকা ৫০ পয়সা বা ৩১.২৫ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৪৪ টাকা ১০ পয়সায়। এটি গত ৭ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ দর। গত ৭ কর্মদিবসের মধ্যে ব্যাংকটির সর্বনিম্ন দর ছিল ২৩ টাকা ১০ পয়সা।
৭ দিনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে রূপালী ব্যাংকের। গত ৭ দিনে ব্যাংকটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ২০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকায়, যা গত ৭ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ। গত ৭ কর্মদিবসের মধ্যে ব্যাংকটির সর্বনিম্ন দর ছিল ১৬ টাকা ৯০ পয়সা। ৭ দিনের মধ্যে তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে মিডল্যান্ড ব্যাংকের। গত ৭ দিনে ব্যাংকটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ১৫.৩২ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ১০ পয়সায়, যা গত ৭ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ। গত ৭ কর্মদিবসের মধ্যে ব্যাংকটির সর্বনিম্ন দর ছিল ২৩ টাকা ৫০ পয়সা।
৭ দিনের মধ্যে চতুর্থ সর্বোচ্চ দর বেড়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। গত ৭ দিনে ব্যাংকটির শেয়ার দর ৮০ পয়সা বা ১০.৯৬ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সায়, যা গত ৭ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ। গত ৭ কর্মদিবসের মধ্যে ব্যাংকটির সর্বনিম্ন দর ছিল ৭ টাকা ৩০ পয়সা।
৭ দিনে ৫ শতাংশের বেশি দর বেড়েছে ৭ ব্যাংকের। ব্যাংকগুলো হলো- ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি