ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের নজর কেড়েছে পাঁচ প্রতিষ্ঠান
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারের সূচক বেড়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদার কারণে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৩ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- রূপালী ব্যাংক, ইন্দোবাংলা ফার্মা এবং প্রিমিয়ার লিজিং।
স্টকনাও সূত্রে জানা গেছে, এদিন আরও দুই মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল। যেগুলো বিক্রেতা সংকটে পড়ে হল্টেডের কিনারায় ছিল। মিউচুয়াল ফান্ড দুটি হলো-সিএপিএমবিবিএল মিউচুয়াল ফান্ড ও ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রূপালী ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা ১০ পয়সা থেকে ২১ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৫ লাখ ৫৫ হাজার ৮৫৫টি শেয়ার ১ কোটি ২২ লাখ ৮৩ হাজার টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা ২০ পয়সা বা ৯.৪৫ শতাংশ দর বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৫০ পয়সা থেকে ১৩ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৪৪ লাখ ২৮ হাজার ৭৪৩টি শেয়ার ৫ কোটি ৯৪ লাখ ৮১ হাজার টাকায় লেনদেন হয়েছে।
২০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩ টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা থেকে ৩ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১ লাখ ৭৩১টি শেয়ার ২ লাখ ৯৭ হাজার টাকায় লেনদেন হয়েছে।
এছা্ড়া, আজ সিএপিএমবিবিএল মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৭০ পয়সা বা ৮.৩৩ শতাংশ এবং ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৬.৪৫ শতাংশ। ফান্ড দুটি লেনদেনের এক পর্যায়ে হলেন্ড অবস্থায়ও লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)