ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রেকর্ড ঋণ সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের
ডুয়া নিউজ: বিশ্বব্যাংক দরিদ্র দেশগুলোর জন্য রেকর্ড ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে। একটি সূত্র জানিয়েছে, এই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি ও আল জাজিরা শুক্রবার (০৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানায়, দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেওয়া হবে। ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে।
তিনি বলেন, গত তিন বছরে তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করে দাতা দেশগুলো ব্যাংকের রেয়াতি ঋণ পরিশোধের জন্য ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) নামে পরিচিত।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঋণ ২০২১ সালে ছিল ৯৩ বিলিয়ন ডলার। এবার তা সামান্য বাড়িয়ে ১০০ বিলিয়ন ডলার করা হয়েছে। আইডিএ প্রধানত বিশ্বের ৭৮টি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে। এখাতে কোভিড-১৯ এর প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলাবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হল আইডিএ। এই প্রকল্পে, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের প্রচুর অর্থায়ন রয়েছে।
চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র চার বিলিয়ন ডলার অর্থায়ন করবে বলে ঘোষণা দিয়েছে। এছাড়াও নরওয়ে এবং স্পেন সহ বিভিন্ন দেশও উল্লেখযোগ্যভাবে অর্থায়ন বৃদ্ধি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ