ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
টানা উত্থানের পর শেয়ারবাজারে স্বাভাবিক সংশোধন
দেশের শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস সূচক উর্ধ্বমুখী থাকার পর আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সামান্য দর সংশোধন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের উত্থান-পতন ঘটে। এরপর স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। দিনশেষে সূচকের সামান্য পতন ঘটে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (৩০ জুন) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৮.৩৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬০.৭৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১৫.৯৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩০টির দর বেড়েছে, ২০৫টির দর কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২৯ কোটি ৮০ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ১০১টির এবং পরিবর্তন হয়নি ৪১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪৮.৮৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭২.০৫ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)