ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
উল্লম্ফনে ৯ কোম্পানির শেয়ার, বিনিয়োগকারীদের উচ্ছ্বাস
গত এক মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) প্রধান সূচক ডিএসইএক্স ২০১.৮৫ পয়েন্ট। আজ ২৯ জুন ডিএসইএক্স সূচক ৪ হাজার ৮৩৯.৭৭ পয়েন্টে। এর আগে গত ২৯ মে ডিএসইক্স সূচক ছিল ৪ হাজার ৬৩৭.৯২ পয়েন্ট। সূচকের এমন বৃদ্ধিতে ডিএসই-তে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে ৯ কোম্পানির। ওই ৯টি কোম্পানির শেয়ার দর গত এক মাসে ২০ শতাংশ থেকে ৬০ শতাংশের বেশি বেড়েছে। যে কারণে এসব কোম্পানির বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
২০ শতাংশের বেশি দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, ইন্দোবাংলা ফার্মা, রহিমা ফুডস, লিগ্যাসি ফুটওয়্যার, ইয়াকিন পলিমার, লাভেলো আইস্ক্রিম, ন্যাশনাল টিউবস এবং জাহিন স্পিনিং।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা বা ৬০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২৪ টাকা ৬০ পয়সা।
গত এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে দেশ গার্মেন্টসের। মাসজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৩৯ টাকা ৩০ পয়সা বা ৫৩.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১২ টাকা ১০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৭২ টাকা ৮০ পয়সা।
মাসজুড়ে তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইন্দোবাংলা ফার্মার। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ৩৭.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৯ টাকা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- রহিমা ফুডের ২৩ টাকা ৪০ পয়সা বা ৩৫.৫১ শতাংশ, লিগ্যাসি ফটওয়্যারের ১৪ টাকা বা ৩০.২৪ শতাংশ, ইয়াকিন পলিমারের ২ টাকা ৮০ পয়সা বা ২৭.১৮ শতাংশ, লাভেলো আইস্ক্রিমের ২০ টাকা ৮০ পয়সা বা ২৫ শতাংশ, ন্যাশনাল টিউবসের ১৫ টাকা ৪০ পয়সা বা ২১.৮৭ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ১ টাকা ২০ পয়সা বা ২১.০৫ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)