ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিক্রেতা সঙ্কটে হল্টেড ৫ প্রতিষ্ঠান
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের উভয় শেয়ারবাজারে সব সূচক বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে ৫ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামী ব্যাংক, এইচআর টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং পিপলস লিজিং। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামী ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩৩ টাকা ৬০ পয়সা থেকে ৩৬ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১০ লাখ ৬৯ হাজার ১২০টি শেয়ার ৩ কোটি ৮৮ লাখ ৩৭ হাজার টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭৫ শতাংশ দর বেড়েছে এইচআর টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৭ টাকায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৫ টাকা ১০ পয়সা থেকে ২৭ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১৭ লাখ ৩ হাজার ৯২১টি শেয়ার ৪ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
১ টাকা ৬০ পয়সা বা ৯.৭০ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার। আজ ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৮ টাকা ১০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৮০ পয়সা থেকে ১৮ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১৯ লাখ ১২ হাজার ৫৩৬টি শেয়ার ৩ কোটি ৪০ লাখ ১ হাজার টাকায় লেনদেন হয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ এবং পিপলস লিজিংয়ের দর বেড়েছে ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)