ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
২৪ কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের অনীহা, বিনিয়োগ ১০% শতাংশের নিচে
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৪ কোম্পানির ১০ শতাংশের কম শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, বাটা সু, ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ডেসকো, ডাচ্-বাংলা ব্যাংক, এনভয় টেক্সটাইল, গ্রামীণ ফোন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বিডি, পাওয়ারিগ্রড, রেনেটা, রেকিট বেনকিজার, রবি আজিয়েটা, রূপালী ব্যাংক, ইউনিলিভার কনজমার কেয়ার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক এশিয়া
ব্যাংকটির বর্তমান শেয়ার সংখ্যা ১২৮ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৪৬টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯.২৩ শতাংশ শেয়ার রয়েছে। এ ছাড়া কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫১.৪৩ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৯.৩৪ শতাংশ শেয়ার রয়েছে।
বাটা সু
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯.৪৫ শতাংশ শেয়ার রয়েছে। এ ছাড়া কোম্পানিটিতে ৭০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯.৩৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ১.২১ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
বিএটিবিসি
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৫৪ কোটি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮.১৫ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৭২.৯১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ০.৬৪ শতাংশ সরকার ১৪.১১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪.১৯ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
বার্জার পেইন্টস
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ০.৭৩ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৯৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪.০৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ০.২০ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ব্র্যাক ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭.২১ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৪৬.১৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৪.১০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩২.৫২ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৮ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ৪৪৩টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫.৭৯ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৭৬.৯৩ শতাংশ সরকার, ১৫.২১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২.০৭ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
বিএসআরএম স্টিল
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯.৯৬ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৭২.০৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৭.৬৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ০.৩৩ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ডেসকো
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৪টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮.৬৭ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৬৭.৬৬ শতাংশ সরকার, ২৩.৬৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ০.০৪ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯৬ কোটি ৬৭ লাখ ১ হাজার ১৩৯টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.২৫ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৮৬.৯৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৬.৭৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ০.০৩ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এনভয় টেক্সটাইল
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭টি। কোম্পানিটিতে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮.৭৫ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৬৫.১৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৬.০১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ০.০৬ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
গ্রামীণ ফোন
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২.৫৩ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৯০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৬.৫১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ০.৯৬ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৬ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৯৬১টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২.১৭ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৬৯.২০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৭ শতাংশ সরকার এবং ১.৬৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ
ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭.১১ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ০.১৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭৪.৮২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ১৭.৮৯ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
যমুনা অয়েল
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯.২৩ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৬০.০৮ শতাংশ সরকার, ৩০.১৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ০.৫০ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ম্যারিকো বাংলাদেশ
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১৫ লাখ। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৯০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৬.২৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ১.৭৭ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এমজেএল বিডি
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩১ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ২৭টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫.১৬ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৭১.৫২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২১.০৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২.২৬ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
মেঘনা পেট্রোলিয়াম
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৮টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭.৮৬ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৫৮.৬৭ শতাংশ সরকার, ৩৩.৩৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ০.০৯ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
পাওয়ারগ্রিড
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৯৯১টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪.৯০ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৫৮.৫০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২২ শতাংশ সরকার, ১৪.৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ০.০১ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
রেকিট বেনকিজার
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪৭ লাখ ২৫ হাজার। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.১১ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৮২.৯৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩.৭৭ শতাংশ সরকার, ৫.৭৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ১.৪২ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
রেনেটা
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.৯০ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৫১.৬৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২১.৭৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২০.০৪ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
রবি আজিয়েটা
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭.৯৭ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৯০ শতাংশ উদ্যোক্তা পরিচালক এবং ২.০৩ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
রূপালী ব্যাংক
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪৮ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৬৫টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.৪২ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৯০.১৯ শতাংশ সরকার এবং ৩.৩৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ইউনিলিভার কনজুমার
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৩১৮টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩.৫০ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৯২.৮০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩.৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ০.১১ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৭০টি। এর মধ্যে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২.৫৭ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৯০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭.৪২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ০.০১ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি