ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে ১১ কোম্পানির শেয়ার
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ জুন) দুই শেয়ারবাজারেই সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ১১টি প্রতিষ্ঠান। যেগুলো হলো- ড্রাগন সোয়েটার, এসকে ট্রিমস, দেশ গার্মেন্টস, লিগ্যাসি ফুটওয়্যার, বাংলাদেশ ফাইন্যান্স, ইয়াকিন পলিমার, প্যাসিফিক ডেনিমস, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড, নিউলাইন ক্লোথিংস এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ড্রাগন সোয়েটারের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৯০ পয়সা থেকে ৯ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৬০ লাখ ৯৮ হাজার ৭৫৪টি শেয়ার ৫ কোটি ৮১ লাখ ১৫ হাজার টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ৯০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়েছে এসকে ট্রিমসের। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা থেকে ৯ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১ লাখ ৫৬ হাজার ১০৩টি শেয়ার ১৪ লাখ ৯৪ হাজার টাকায় লেনদেন হয়েছে।
৯ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস। আজ ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১০৮ টাকা ৪০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯৬ টাকা থেকে ১০৮ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ২ লাখ ৮৮ হাজার ৪৯৬টি শেয়ার ৩ কোটি ৩৩ হাজার টাকায় লেনদেন হয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ৭০ পয়সা বা ৯.৭২ শতাংশ, ইয়াকিন পলিমারের ১ টাকা ২০ পয়সা বা ৯.৬৮ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৭০ পয়সা বা ৮.৯৭ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৬০ পয়সা বা ৮.৮২ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে