ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
মন্দা বাজারে হাসছেন বস্ত্র খাতের ৫ কোম্পানির বিনিয়োগকারীরা
গত এক মাসে দেশের শেয়ারবাজার প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২১ পয়েন্ট। গত ২৪ মে ডিএসইর সূচক ছিল ৪ হাজার ৭৪৬ পয়েন্ট। যা আজ ২৫ জুন দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৭ পয়েন্টে। তবে সূচক বাড়লেও লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। কিছু বড় মূলধনী কোম্পানির দাম বাড়াতে মাসের ব্যবধানে ডিএসইর সূচক ২১ পয়েন্ট বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে গত এক মাসে ২৮টি কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে ১০ শতাংশের বেশি দর বেড়েছে ৫টি কোম্পানির। কোম্পানিগুলো হলো- দেশ গার্মেন্টস, স্টাইল ক্র্যাফট, রহিম টেক্সটাইল, জাহিন স্পিনিং এবং এপেক্স স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে দেশ গার্মেন্টসের। গত এক মাসে কোম্পানিটির দর ৩৭ টাকা ১০ পয়সা বা ৬০.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ৬০ পয়সায়। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৫৯ টাকা ৬০ পয়সা এবং সর্বোচ্চ ১০২ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে স্টাইল ক্র্যাফটের। মাসজুড়ে কোম্পানিটির দর ১০ টাকা ৮০ পয়সা বা ২২.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ টাকা ৮০ পয়সায়। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৪৭ টাকা ৪০ পয়সা এবং সর্বোচ্চ ৬৩ টাকা ৭০ পয়সা।
এক মাসে ১৬ টাকা ৪০ পয়সা বা ১৬.৪০ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১৯০ টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ ১১৭ টাকা ৪০ পয়সা।
জাহিন স্পিনিংয়ের ৮০ পয়সা বা ১৩.৭৯ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৬০ পয়সা। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৫ টাকা ৭০ পয়সা এবং সর্বোচ্চ ৭ টাকা ১০ পয়সা।
এপেক্স স্পিনিংয়ের দর ৯ টাকা ৫০ পয়সা বা ১১.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৮০ টাকা ৩০ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)